Uncategorized
সাজেক সড়কের হাউজ পাড়ায় পিকআপ উল্টে আহত ৫

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কের হাউজ পাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ (চট্রমেট্রো- ন ১১৬৯৫১) উল্টে যায় এতে পিকআপের ৫ আরোহী আহত হয়।
১৫ জানুয়ারী শুক্রবার দুপুর ২ ঘটিকায় এই দূর্গটনার ঘটনা ঘটে। পরে সেনাবাহিনীর সহায়তায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়।
আহত ব্যক্তি রা হলেন কক্সবাজার নজরুল আলমের ছেলে মোঃ ফয়সাল (৩০), মোঃ আব্দুর নূর ছেলে মোঃ নুরুল আমিন (৩৫),নুরুল আমিন এর ছেলে মোঃ আয়ান (২৫),হাফিজুর রহমান ছেলে মোঃ নুরু ইসলাম (২৭),দীন মোহাম্মদ এর ছেলে মোঃ শাহজাহান (২৮)।
সাজেক থানার ওসি মোঃ ইসরাফিল মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।




