slider

সাজেক থানা ছাত্রলীগ সভাপতির মোটরসাইকেলে আগুন

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক থানা ছাত্রলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান চৌধুরী (মাহিম) এর ইয়ামাহা মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। ৭ জুন মঙ্গলবার সকাল ভোরে সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার এলাকায় মিজানুর রহমান চৌধুরীর বাড়ির পাশেই রাখাছিলো মোটরসাইকেলটি। সাজেক থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনো পর্যন্ত কারা কি উদ্দেশ্য মোটরসাইকেলে আগুন দিয়েছে আমরা নিশ্চিত নই। তবে ধারনা করছি গতকাল মেরুং ইউনিয়ন ও বাঘাইহাট এলাকার ছাত্রদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ফেইসবুক স্ট্যাটাস কে কেন্দ্র করে ঝামেলা তৈরির পর রাতে বাঘাইহাট বাজারে বসে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হয়, এর পরপরই যেহেতু ঘটনা তাই আমরা মনে করছি ঐ ঘটনা কেন্দ্র করেই আগুন দিয়ে থাকতে পারে। এদিকে সাজেক থানা ছাত্রলীগ সভাপতি মোঃ মিজানুর রহমান চৌধুরী মাহিম বলেন কে বা কাহারা আগুন দিয়েছে তা আমি নিশ্চিত নই তাই এখনো থানায় কোন অভিযোগ দেইনি সাজেক থানার ওসি নুরুল আলম ঘটনা স্থল পরিদর্শন করছেন। আর স্থানীয় বিএনপি নেতা কর্মীরা দুপুরে আসছেন মোটরসাইকেলের বিষয়ে তারা নিজেরাই ব্যাবস্থা নিবেন তাই আর তাদের সাথে বিরোধে যায়নি। সাজেক থানার ওসি নুরুল আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন এখনো লিখিতো কোন অভিযোগ পাইনি আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি অভিযোগ পেলেই তদন্ত পূর্বক ব্যাবস্থা নিবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button