slider

সাজেকে সড়কে দূঘ’টনা রোধে যানবাহন পরীক্ষা করছে সেনাবাহিনী

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় সড়ক দূর্ঘটনা বেড়ে যাওয়ায় নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। গত দুই দিনে সাজেক বাঘাইহাট সড়কে চাঁদের গাড়ী দূঘটনায় সাগর আহমেদ (৩২) নামে এক পর্যটকের মৃত্যুর পাশাপাশি ১৮ জন গুরতর আহত হওয়ার ঘটনায় সড়কে যানচলাচলের উপর প্রশাসনিক নজড়ধারী বাড়ানো হয়েছে। ২১ অক্টোবর শুক্রবার সকাল থেকে সাজেক সড়কে চলাচল করা সকল যানবাহনের ফিটনেস ও চালকদের লাইসেন্স পরীক্ষা শুরু করেছে সেনাবাহিনী। পাশাপাশি গতিসীমাও সর্বোচ্চ ৪০ কিমি নির্দেশনা দেয়া হয়েছে উপজেলা প্রশাসন থেকে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বিষয়টি নিশ্চিত করেন। এদিকে সকাল থেকে শুরু হওয়া লাইসেন্স পরীক্ষাকে স্বাগত জানিয়েছে পর্যটক সহ স্থানীয়রা। সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন প্রশাসনের এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই আমরা চাইনা সাজেক সড়কে আর একটি দূর্ঘটনা ঘটুক একজন মানুষ মারা যাক। আমরা উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর প্রতি অনুরোধ করবো যাহাতে এই যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button