শিরোনাম

সাজেকের ক্যান্সার আক্রান্ত পাড়া কর্মী জ্যোতিকা চাকমার বাঁচার আকুতি

ওমর ফারুক সুমন : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দূর্গম ওল্ডলংকর পাড়ার জ্যোতিকা চাকমা বাঁচতে চায়, ২০১৮ সালে জ্যোতিকার শরীলে মরন ব্যাধি ক্যানসার বাসাবাঁধে, ড্যানিস ত্রিপুরা নামে ১৯ মাস বয়সী একটি পুত্র সন্তান ও রয়েছে তার। স্বামী পরেশ ত্রিপুরা কে সাথে নিয়ে সূখেই কাটছিলো তার সাজানো সংসার জীবন। বিয়ের পর মাসিক ৬ হাজার টাকায় পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত পাড়া কর্মী হিসেবে চাকুরী নেন সাজেকের দূর্গম ওল্ডলংকর হাদোক পাড়া গ্রামে, এলাকার শিশু কিশোরদের মায়ের মমতায় পড়াশোনা শিখানোর পাশাপাশি, যোগাযোগ বিচ্ছিন্ন দূর্গম হাদোক পাড়ার জনগোষ্ঠির আলোর দিশারি হিসেবে কাজ করে যাচ্ছে জ্যোতিকা । মরন ব্যাধি ক্যানসার আক্রান্ত হয়ে আজ জ্যোতিকার জীবন প্রদীপ থেমে যাওয়ার পথে। তাই সমাজের দয়াবান বিত্তশালী দের কাছে স্ত্রীর জীবন বাচাতে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে স্বামী পরেশ ত্রিপুরা, সামান্য আয় দিয়ে ক্যান্সার আক্রান্ত জ্যাতিকার চিকিৎসা চালিয়ে নিতে পারছেনা তার পরিবার যা সহায় সম্বল ছিলো বিক্রি করে চট্রগ্রাম মেডিকেলে একবার চিকিৎসা নিয়েছিলো, টাকার অভাবে ডাক্তারের পরামর্শমত পুনরায় চট্রগ্রাম নিতে পারছেনা। তাই নিরুপায় হয়ে ওল্ডলংকর হাদোক পাড়ায় স্বামীর বাড়ীতে কবিরাজের দারস্থ্য হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। জ্যোতিকা চাকমা কান্নাজড়িত কন্ঠে সকলের সহযোগীতা চেয়ে বাচার আকুতি জানিয়েছেন। কোন সহৃদয়বান ব্যাক্তি জ্যোতিকা চাকমাকে সহায্যে করতে চাইলে প্রয়োজনে জ্যাতিকা চাকমার সাথে ০১৫৭৫০৬৭৯৭৪ এই নাম্ভারে যোগাযোগ করে অথবা বিকাশ পার্শোনাল ০১৮৫৪৬৩৯৮১০, এবং সোনালী ব্যাংক বাঘাইছড়ি শাখা জ্যোতিকা চাকমা একাউন্ট নং ( ৫৪০১৫০১০১১৪২৯) সাহায্যের হাত বাড়াতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button