Uncategorized

সাজেকের কাজল চাকমা বাঁচতে চায়

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দূর্গম সাজেক ইউনিয়নের ভাইবোন ছড়া এলাকার কাজল চাকমা বাঁচতে চায়, কাজল চাকমা দীর্ঘ ৩ বছর যাবত দুরারোগ্য ব্যাধি হার্ট ও লিভারে জিবানু সংক্রামণের মত কঠিন রোগে ভুগছেন। সে সাজেক ইউনিয়নের ভাইবোন ছড়া গ্রামের মৃতঃ লংকাশ্বর চাকমার ছেলে। পরিবার ছাড়াও তার ৪ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। কাজল চাকমার স্ত্রী তংগলী চাকমা জানান তাদের পরিবার একসময় মোটামুটি ভালোই চলছিলো গত ৩ বছর পূর্বে তার স্বামী কাজল চাকমা হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে খাগড়াছড়ি সদর হাসপাতাল ও পরে চট্রগ্রাম মেডিকেলে চিকিৎসা ও পরীক্ষা করে জানাযায় কাজল চাকমার দূরারোগ্য ব্যাধি হার্ট ও লিভারে জীবানু সংক্রামণ ধরা পরে। তার পর থেকেই তার পরিবারে নেমে আসে ঘোর অন্ধকার। সামান্য জুমচাষের উপড় নির্ভর কাজল চাকমার পরিবারের পক্ষে চিকিৎসা ব্যায় মেটানো সম্ভব হচ্ছে না। এমতাঅস্থ্যায় কাজল চাকমাকে দেশের বাহিরে নিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দেন চট্রগ্রাম মেডিকেলের চিকিৎসকগণ। কিন্তু হতদরিদ্র কাজল চাকমার পরিবারের পক্ষে যেখানে দেশেই চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না সেখানে দেশের বাহিরে তো রীতিমত দুঃস্বপ্ন। নিরুপায় হয়ে নিজ গ্রাম সাজেকের ভাইবোন ছড়ায় চিকিৎসা বিহীন কঠিন দুসঃহ জীবন পার করছেন। তাই কাজল চাকমার জীবন বাঁচাতে দেশবাসীর সহযোগীতা চেয়েছেন তার বড় ভাই জুমচাষী কালাবো চাকমা ও তার স্ত্রী তংগলী চাকমা। এ নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে কাজল চাকমার বড় ভাই কালাবো চাকমা একটি বিকাশ(পার্সোনাল- ০১৬৪৬৬৫৮৬৯৭ ) নাম্বার সহ সাহায্যের আকুতি জানিয়েছেন। এবিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব জিতুর দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন উপজেলা সমাজ সেবা কার্যালয়ে প্রয়োজনীয় চিকিৎসা পত্র সহ আবেদন করলে সরকারী ভাবে ৫০ হাজার টাকা সহযোগীতার সুযোগ রয়েছে কেউ আবেদন করলে যাচাইবাছাই করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবো। উল্লেখ্য যে গত ২৬ আগস্ট বুধবার সকাল ১০ ঘটিকায় উপজেলার ৪ জন ক্যানসার রোগীকে নগদ ৫০ হাজার টাকা করে ২ লাখ টাকার চেক বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব জিতু, এসময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জয়েচ চাকমা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button