শিক্ষা

সাংবাদিক বুলবুল চৌধুরীর মৃত্যুতে রাবি সাংবাদিক সমিতির শোক

রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সাবেক সহ-সভাপতি বুলবুল চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাবি সাংবাদিক সমিতি। বুধবার সন্ধ্যায় সমিতির সভাপতি হাসান আদিব ও সাধারণ সম্পাদক মুস্তাফিজ রনি স্বাক্ষরিত বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, ছাত্রজীবন থেকেই বুলবুল চৌধুরী সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। দীর্ঘদিনের এ যাত্রায় অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি তার পেশাগত দায়িত্ব পালন করেছেন। তার হাত ধরেই সাংবাদিকতা পেশায় হাতেখড়ি হয় অনেকে সাংবাদিকের। প্রথিতযশা এই সাংবাদিকের মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন অবিভাবক হারালো। এছাড়া, পৃথক বিবৃতিতে বুলবুল চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে রাবি প্রেসক্লাব।
অন্যদিকে বুলবুল চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে অনুশীলন নাট্যদল। তিনি অনুশীলন নাট্যদলের সদস্য ছিলেন। তাঁর অকাল প্রয়াণে রাজশাহীর সাংস্কৃতিক অঙ্গণে গভীর শূণ্যতা দেখা দিলো, যা পূরণ হবার নয় বলে এক বিবৃতির মাধ্যমে জানায় অনুশীলন নাট্যদল।
প্রসঙ্গত, বুধবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button