sliderস্থানিয়

“সাংবাদিক নিজামের বিরুদ্ধে অপ্রপচার” প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের

সিলেট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্তের চোরাকারবারিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে এবার বাংলাদেশ সমাচার এর সিলেট প্রতিনিধি ও দৈনিক সিলেট বুলেটিন এর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিনকে প্রাণে হত্যাসহ স্যোসাল মিডিয়ায় নানা রকম অপপ্রচার চালাচ্ছে জাফলং এলাকার চিহ্নিত আওয়ামী সন্ত্রাসী, ভারতীয় সীমান্তের চোরাকারবারিরা।

তারা বিভিন্ন নামে-বেনামে ফেইসবুক একাউন্ট খুলে সাংবাদিক নিজাম উদ্দিনের বিরুদ্ধে নানা রকম কুরুচিপূর্ণ অপপ্রচার চালানোর ঘটনায় এবার নিজের জীবন ও পরিবারে সদস্যদের নিরপত্তা চেয়ে, উল্লেখিত সীমান্তের চোরাকারবারি স্থানীয় নলজুরি এলাকার আব্দুল মান্নান ওরফে পাগলা মন্নানের ছেলে অপপ্রচারচকারী সাহেদুর রহমান লিটন ওরফে বাবলা, সাদ্দাম খান, ইরন, সুমন হাওলাদার, জয়দুল, সর্বসাং নলজুরি, জাফলং গোয়াইনঘাট সিলেটের বিরুদ্ধে আইনতো ব্যবস্থা নিতে সিলেট রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপার, এসএমপি পুলিশ কমিশনার বরাবরে ১৮-১-২০২৬ ইং তারিখে লিখিত অভিযোগ করেন।

এর আগে তিনি উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। কিন্তু স্থানীয় থানা পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেনি এসব অপ্রচারকারীদের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায, নিজাম উদ্দিন একজন পেশাদার সাংবাদিক। তিনি স্বপরিবারে সিলেট শহরে বসবাস করে সাংবাদিকতা করেন। বিগত সরকারের শাসন আমল থেকে ভারতীয় চোরাচালানের বিরুদ্ধে তার সম্পাদীত পত্রিকা সিলেট বুলেটিন ও জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকায় বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করেন। আওয়ামী সরকারের পট পরিবর্তন হলেও চোরাকারবারিরা চোরাচালানের সাথে জড়িত থাকায় তিনি কয়েকদিন আগেও তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন। এরপর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে তারা বিভিন্ন রকম চাপ দিতে থাকে নিজাম উদ্দিনকে। তিনি তাদের কাছে নতি স্বীকার না করায় কয়েকদিন থেকে বিভিন্ন ভুয়া ফেইসবুক আইডি খুলে সাংবাদিক নিজামসহ তার পরিবারের সদস্যদের জড়িয়ে নানা রকম অপ্রচার শুরু করে। এমন কি সাজেদুর রহমান লিটন ওরফে বাবলা “নিজাম উদ্দিন” নাম দিয়ে একটি ভুয়া আইডি খুলে সাংবাদিক নিজাম উদ্দিনসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নানা রকম কল্পকাহিনী দিয়ে অপপ্রচার শুরু করে। বিশেষ করে ফেইসবুক আইডি“ মোহাম্মদ সাদ্দাম খান সাব, “দৈনিক নিউজ জাফলং” “রাজনীতি নিউজ” সুমন হাওলাদারসহ বিভিন্ন আইডি থেকে এসব অপ্রচার চালায় সংগবদ্ধ চোরাকারবারিরা। এমনকি সাংবাদিক নিজাম উদ্দিনকে জাফলং পেলে তারা তাকে হত্যা করবে বলেও হুমকি দিতে থাকে। বাধ্য হয়ে সাংবাদিক নিজাম উদ্দিন ১৮/১/২০২৬ ইং তারিখে প্রশাসনে উর্দ্বতন কর্তৃপক্ষের কাছে এসব লিখিত অভিযোগ দায়ের করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি উল্লেখিত অপপ্রচারকারীদের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button