শিক্ষাশিরোনাম

সাংবাদিক কাজলের সন্ধান চেয়ে জবিতে মানববন্ধন

দৈনিক পক্ষকাল পত্রিকার সম্পাদক ‘শফিকুল ইসলাম কাজল’ এর সন্ধান চেয়ে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১৬ মার্চ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনার চত্বরে সাংবাদিক শফিকুল ইসলামের খোঁজ চেয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের ছেলে মনোরম পলক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিন্যান্স ডিপার্টমেন্টের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। তাই বিশ্ববিদ্যালয়ে তার সহপাঠী এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই মানববন্ধন করেন। এসময় ‘সহপাঠীর বাবার সন্ধান চাই’ ‘বাবা নিখোঁজ ছেলের যায়গায় নিজেকে ভেবে দেখুন’ ‘সহপাঠীর বাবার সুষ্ঠু ও নিরাপদে ফিরে আসুক’ সহ মন্তব্য লিখে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
ফিন্যান্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী শাকিলা আফরোজ ফারহা বলেন, পলক আমাদের সহপাঠী। আজকে ওর বাবার জায়গায় আমাদের বাবাও নিখোঁজ হতে পারতেন। আমরা নিজেদেরকে পলকের যায়গায় দাঁড় করিয়ে এই নীরব মানববন্ধন কর্মসূচি পালন করি। সরকার ও প্রশাসনের ওপর আমাদের আকুল আবেদন যেন খুব দ্রুত তার বাবাকে খুঁজে বের করা হয়।
উল্লেখ্য, গত ১০ মার্চ বিকালে বাসা থেকে বের হওয়ার পর থেকে সাংবাদিক কাজল নিখোঁজ রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button