বিনোদন

সাংবাদিকের সঙ্গে প্রকাশ্যে তর্কে জড়ালেন কঙ্গনা (ভিডিও)

 বলিউড কুইন কঙ্গনা রানাউতকে যেন বিতর্ক পিছু ছাড়তেই চাইছে না। এবার আসন্ন ছবি ‘জাজমেন্টাল হ্যায় কিয়া’র ‘ওয়াকরা সোয়াগ’ গানের টিজার লঞ্চ অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকের সঙ্গে তর্কে জড়ালেন এ অভিনেত্রী।

আর সব অনুষ্ঠানের মতোই সাংবাদিকদের সঙ্গে আলাপের মাধ্যমেই শুরু হয় অনুষ্ঠানটি। তবে এরই মাঝে এক সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন কঙ্গনা।

কঙ্গনার অভিযোগ, ‘মণিকর্নিকা : দ্য কুইন অব ঝাঁসি’ ছবিটি মুক্তির আগে টানা তিন ঘণ্টা ধরে কঙ্গনার সাক্ষাৎকার নিয়েছিলেন ওই সাংবাদিক। পরে তাঁর বিরুদ্ধে, তাঁর ছবির বিরুদ্ধে  বাজে প্রচার করেন তিনি। তাঁর ছবিকে ও তাঁকে ‘উগ্র জাতীয়তাবাদী’ তকমা দিয়েছিলেন ওই সাংবাদিক।

কঙ্গনার অভিযোগের পরই তাঁর সঙ্গে ওই সাংবাদিকের তর্ক বাঁধে। পুরো ঘটনায় অপ্রস্তুত হয়ে পড়েন ঘটনাস্থলে উপস্থিত একতা কাপুর, রাজকুমার রাওসহ অন্যরা। বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করেন ঘটনাস্থলে উপস্থিত সিনেমার জনসংযোগের দায়িত্বে থাকা এক নারী। তবে তাতে পরিস্থিতি আরো খারাপ হয়। পরে একতা কাপুর ও রাজকুমার রাও বিষয়টি সামাল দেন।

দেখুন ভিডিওতে :

তবে এই প্রথম নয়, কঙ্গনার আক্রমণের মুখে পড়েছেন এমন বলিউড তারকার উদাহরণও বহু রয়েছে। আলিয়া ভাট, রণবীর কাপুর, অজয় দেবগন থেকে শুরু করে দীপিকা পাড়ুকোনসহ বহু তারকাই কঙ্গনার রোষানলে পড়েছেন। সূত্র : জি নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button