আন্তর্জাতিক সংবাদশিরোনাম

সাংবাদিকদের বার্গার খাওয়ালেন মালয়েশিয়ার রাজা

রাজপ্রাসাদের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের বার্গার দিয়ে আপ্যায়ন করেছেন মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ রিয়াতুদ্দিন।
মঙ্গলবার রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করে নতুন সরকার গঠনের আশা নিয়ে রাজার সঙ্গে সাক্ষাত করেন বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। সেই রিপোর্ট কভার করতে স্থানীয় সময় সকাল ৮টা থেকে রাজপ্রাসাদের বাইরে অবস্থান নেন সাংবাদিকরা। সকাল ১০টা ২৫ মিনিটে রাজপ্রাসাদে যান আনোয়ার ইব্রাহিম। প্রায় এক ঘন্টা আলোচনা শেষে তিনি বেরিয়ে যান। সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেন নি। ওদিকে প্রাসাদের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদেরকে ম্যাকডোনাল্ড’সের ব্যার্গারের প্যাক হস্তান্তর করেন রাজার পক্ষে তার সিনিয়র প্রাইভেট সেক্রেটারি নাজিম মোহাম্মদ আলিম। ইন্সটাগ্রামে রাজাকে উদ্ধৃত করে বলা হয়েছে, জনগণের কাছে যাচাই করা খবর পৌঁছে দেয়ার ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা সম্পর্কে সচেতন রাজা। দ্য স্ট্রেইটস টাইমস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button