slider

সরকার পতনের একদফা প্রোগ্রাম সফল করতে হবে – আফরোজা খানম রিতা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মানিকগঞ্জ জেলার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আফরোজা খানম রিতা বলেছেন, “এই ফ্যাসিবাদী সরকারকে পতনের জন্য আন্দোলন সংগ্রামের কোনো বিকল্প নেই। আমরা কিন্তু এখন নির্বাচন নিয়ে ভাবছি না। আমাদের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন মাথা থেকে নির্বাচনের চিন্তা বাদ। কে নমিনেশন পাবে, কে পাবে না এটা এখন বাদ। এখন আমাদের একটাই লক্ষ আন্দোলন সংগ্রাম। আমাদের সামনে আসবে এক দফার প্রোগ্রাম। এক দফার প্রোগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা যদি আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হতে পারেন,তা তাহলে ঢাকায় জায়গা হবে না।”

শনিবার দুপুরে হরিরামপুর উপজেলার দড়িকান্দি গ্রামে উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী ওবায়দুর রহমান বাবুলের মা- বাবার দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, এই দেশকে দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। যেন আমরা বাংলাদেশের পরিচিতিটাকে ধরে রাখতে পারি।”

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান মৃধার সভাপতিত্বে দোয়া মাহফিলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ, যুবদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, হরিরামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপি মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সদস্য মোশারফ হোসেন মুশার সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক শফিক বিশ্বাস, যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রদলের সাবেক সহসভাপতি সোহেল বাবুসহ ৩ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button