রাজনীতি

সরকারের দুই কানই কাটা গেছে: সুব্রত চৌধুরী

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি সরকারের এক কান কাটা গিয়েছিল। এবার ২৯ ও ৩০ ডিসেম্বর ভোট লুণ্ঠন করে দুই কানই কাটা গেছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে বুধবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে কালো ব্যাজ ধারণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
এসময় তিনি আওয়ামী লীগের নেতৃত্বাধীন চলমান সরকারকে ‘নির্লজ্জ সরকার’ বলেও আখ্যায়িত করেন।
সুব্রত চৌধুরী বলেন, ভোট লুণ্ঠনের কাজে যারা যুক্ত ছিল, তাদের নানা রকম সম্মানী ভাতা দেওয়া হচ্ছে। যারা অপকর্ম করেছে, তাদের পদক ও পদোন্নতি দেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, এই সহায়তাকারীরা আগামী দিনেও শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার পরিকল্পনা করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button