খেলাশিরোনাম

সম্ভাবনার অপমৃত্যু

সম্ভাবনার অপমৃত্যু বোধহয় একেই বলে! কিংবা তীরে এসে তরী ডোবা।
হাতের মুঠোয় এসে যাওয়ায় জয় ফসকে গেল শেষ সময়ের ব্যর্থতায়। মাত্র ১৭ রানে শেষ ছয় জন ব্যাটসম্যানের উইকেট বিসর্জনের মিছিলে আরেকবার স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। ১১ বল বাকি থাকতেই ২১ রানে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে নিল ইংল্যান্ড।
সফরকারীদের দেয়া ৩০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার ইমরুল কায়েস আর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পঞ্চম উইকেট জুটিতে জয়ের স্বপ্ন দেখছিলো বাংলাদেশ। এক পর্যায়ে জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ১১৮ রানের এই জুঁটি ভাঙার পরই মড়ক লাগে বাংলাদেশের ইনিংসে।
সাকিবের বিদায়ের সময় বাংলাদেশের দরকার ছিল ৩৮ রান, হাতে ৫১টি বল। যে কোন হিসেবে সহজ সমীকরণ। কিন্তু এরপরই মাত্র ৯ রানের মধ্যে একে একে বিদায় নেন মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তোজা, সেঞ্চুরিয়ান ইমরুল কায়েস, ও পেসার শফিউল ইসলাম। ৪ উইকেটে ২৭১ থেকে ৯ উইকেটে ২৮০ হয় স্কোর।
তাসকিন ও মোশারফের শেষ উইকেট জুটি ৮ রান করেছে। ৪৭ দশমিক ৫ ্ওভারে ২৮৮ রানে অলআউট হয় হাতুরুসিংহের শিষ্যরা।
এর মধ্যে শুরু থেকে দারুণ খেলতে থাকা ইমরুলের(১১২) আউট ছিল সবচেয়ে দৃষ্টিকটু। আদিল রশিদের বল ডেলিভারীর অনেক আগেই ক্রিজ ছেড়ে বেড়িয়ে যান ইমরুল। বিষয়টা বুঝতে পেরে ইমরুলকে বোকা বানাতে ওয়াইড ডেলিভারী দেন আদিল। ফলাফল নিখুঁত স্ট্যাম্পিং। একটু দায়িত্বশীলতার পরিচয় দিলে ইমরুল ম্যাচটা শেষ করে আসতে পারতো অনায়াসে। নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button