খেলা

সমিত দ্রাবিড়, বাবার যোগ্য উত্তরসূরি!

‘বাপ কা বেটা, সিপাইকা ঘোড়া’! এই প্রবাদের মতোই পা বাড়ালেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের পুত্র। অনূর্ধ্ব-১৪ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে বাবার যোগ্য উত্তরসূরি হওয়ার পথে পা-বাড়াল পুত্র সমিত দ্রাবিড়। শুধু তাই নয়, দ্বিতীয় ইনিংসেও ৯৪ রানে অপরাজিত থাকে রাহুল তনয়!
বেঙ্গালুরুতে কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনূর্ধ্ব-১৪ ইন্টার জোনাল টুর্নামেন্টে প্রতিভার পরিচয় রাখে সমিত। ধারওয়াড জোনের বিরুদ্ধে ভাইস-প্রেসিডেন্ট একাদশের হয়ে ২০১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন সমিত। তার ২৫৬ বলের ইনিংসে রয়েছে ২২টি চারের মার।
প্রথম ইনিংসে দুরন্ত ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ৯৪ রানে অপরাজিত থাকে সমিত। তবে সময় না থাকায় ম্যাচ ড্র হয়ে যায়। ফলে দুই ইনিংসে সেঞ্চুরির করার নজির গড়া হয়নি সমিতের।
বাবা ভারতীয় দলের টপ-অর্ডার ব্যাটসম্যান হলেও ছেলে অবশ্য ব্যাটের পাশাপাশি বোলিংটাও দারুণ করে। ম্যাচে ব্যাট হাতে ২৯৫ রান করার পাশাপাশি ২৬ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেয় সমিত।
ডানহাতি এই খুদে ব্যাটসম্যান ইতিমধ্যেই তার ক্যারিয়ারে প্রায় খবরের শিরোনামে থাকে। গত বছর কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনূর্ধ্ব-১৪ বিটিআর কাপে মালি অদিতি ইন্টারন্যাশনাল স্কুলের হয়ে ১৫০ রানের ইনিংস খেলে সমিত।
শুধু তাই নয়, দু’ বছর আগে বেঙ্গালুরুর ইউনাইটেড ক্রিকেট ক্লাবের হয়ে ফ্র্যাঙ্ক অ্যান্তনি পাবলিক স্কুলের বিপক্ষে টাইগার কাপ ক্রিকেট টুর্নামেন্টে ১২৫ রানের ইনিংস খেলেছিল সমিত।
এ ছাড়া ২০১৫ সালে মাত্র ৯ বছর বয়সে অনূর্ধ্ব-১২ গোপালন ক্রিকেট চ্যালেঞ্জে বেস্ট ব্যাটসম্যানের পুরস্কার পেয়েছিল রাহুল পুত্র। টুর্নামেন্টে তিনটি হাফ-সেঞ্চুরি এসেছিল সমিতের ব্যাট থেকে।
দেশের হয়ে ১৬৪টি টেস্ট খেলা দ্রাবিড় এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনের দায়িত্বে রয়েছেন। তার নির্ভরযোগ্য ব্যাটিংয়ের জন্য বিশ্ব ক্রিকেটে ‘দ্য ওয়াল’ নামে পরিচিত ছিলেন রাহুল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button