পতাকা ক্যারিয়ার

সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা: অনুশীলন ৩১- ‘আপোষ করতে শিখুন’

প্রিয় পাঠক, আপনাদের জন্য রয়েছে আমাদের এই নতুন আয়োজন। এখানে ‘দ্য সিল্ক রোড পার্টনারশিপ’ এর সহ-প্রতিষ্ঠাতা নাইজেল কাম্বারল্যান্ড লিখিত একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করানো হবে। বইটির শিরোনাম, ‘হান্ড্রেড থিংস সাকসেসফুল পিপল ডু: লিটল এক্সারসাইজেস ফর সাকসেসফুল লিভিং’। এবং আমরা বইটি অনুবাদ করছি “সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা” শিরোনামে। সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিদিন এই বই থেকে একটি করে বিষয় আলোচনা করা হবে। আজকের আয়োজনে জেনে নিন সফল ব্যক্তিদের করা ২৮ নম্বর বিষয়টি সম্পর্কে। বইটি অনুবাদ করেছেন বুশরা আমিন তুবা।
অনুশীলন ৩০- ‘আপোষ করতে শিখুন’
আমরা আমাদের জীবনে যে সকল সিদ্ধান্ত নিই সবই যে জেতার সিদ্ধান্ত, তা কিন্তু নয়। কিছু কিছু সিদ্ধান্ত কিংবা পরিস্থিতি এমনও হয় যেগুলো আমাদের ইচ্ছের বিপরীত হয়ে দাঁড়ায়। আমাদের জীবনটাই আসলে এমন। আমাদের সমগ্র জীবনে আমরা হাজারো আপোষ করে চলি। কিছু আপোষ খুব সহজ যেমন কোথায় খেতে যাওয়া হবে, কোন সিনেমা দেখা হবে কিংবা সেলস প্রেজেন্টেশনে কে কথা বলবে। কিছু কিছু আপোষ আবার জীবন বদলে দেবার মতন গুরুত্বপূর্ণ। যেমন চাকরী বদলে ফেলা, বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া, সন্তান জন্মদান ইত্যাদি। এসব ক্ষেত্রে আপোষ করা বেশ কষ্টকর হয়ে দাঁড়ায়!
এ ধরনের পছন্দগুলো আমাদের হৃদয় স্পর্শ করে গভীরভাবে। আমাদের লক্ষ্য, স্বপ্ন এবং আকাঙ্ক্ষা আমাদের পরিচিতি বহন করে। এগুলোর সঙ্গে কোনভাবেই আপোষ করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু অনেক সময় আপনজন ও কাছের মানুষের জন্য আমাদের অনেক কিছু এড়িয়ে চলতে হয়। আপনার জীবনের লক্ষ্যগুলোর সাথেই অনেক সময় খাপ খাইয়ে ওঠা সম্ভব হয়ে ওঠেনা, এক্ষেত্রে সংঘর্ষ দেখা দেয়। আমি সাম্প্রতিক সময়ে একজন দলনেতাকে প্রশিক্ষণ দিয়েছিলাম। তার একটি প্রমোশন হয়েছে এবং সেজন্য সিঙ্গাপুর চলে যেতে হবে তাকে। তিনি প্রায় রাজিই হয়ে যাচ্ছিলেন কিন্তু তার স্ত্রী লন্ডনে তার কাজকে খুব ভালোবাসেন এবং তাদের সন্তানেরা মাত্র স্কুলে যাওয়া শুরু করেছে। তাদের খাতিরেই মানুষটিকে অফারটি ফিরিয়ে দিতে হলো।
আপনার জীবনে আপনি কতোবার এমন মুহূর্তের মুখোমুখি হয়েছেন?
যা যাওয়ার সেটি চলে যেতে দিন
আপোষ করার গুণগুলো উপলব্ধি করতে শিখুন। সেটি আপনার এবং আপনার সম্পর্কের জন্যেই উপকারী হবে। দূর্ভাগ্যজনকভাবে আবেগ ও দুশ্চিন্তা যখন জেঁকে ধরে সম্পর্কগুলোও নষ্ট হতে থাকে। মনে রাখবেন-
-আপনাকে সব সময়েই সঠিক হতে হবেনা। কোন ব্যাপারটা আপনাকে অনুপ্রেরণা দান করছে, সে ব্যাপারে স্পষ্ট ও সৎ থাকুন।
-কোন কাজের ফল কেমন হবে সেটি আগে থেকে বিবেচনা করে অতঃপর কাজটি শুরু করুন।
-শেখার আগ্রহ ও আকাঙ্ক্ষা রাখুন। আপনার কাজের মধ্যে সর্বদা নতুনত্ব আনার চেষ্টা করুন। এতে করে হয়তো আপনার অনুভূতি এবং কাজে পরিবর্তন আসবে।
আপোষ কখন অপশন নয় সেদিকে খেয়াল রাখুন
সফলতার গোপন মন্ত্র হচ্ছে কখন গ্রহণ করবেন এবং কখন ছেড়ে দেবেন সে ব্যাপারে সুস্পষ্ট ধারণা রাখা। যেকোন পরিস্থিতি বুঝতে চেষ্টা করুন এবং সে অনুযায়ী কাজ করুন। নিজেকে প্রশ্ন করুন, জয়লাভ করা আপনার জন্য গুরুত্বপূর্ণ নাকি সম্পর্কের মূল্য বোঝা? সন্দেহ বোধ করছেন, তবে আপোষ করুন।
যদি আপোষ করা একেবারেই সম্ভব না হয়, যদি আপনার আদর্শ এবং মূল্যবোধ বাধাপ্রাপ্ত হয় তাহলে স্থির হয়ে দাঁড়ান। আপনার প্রাথমিক বিশ্বাসগুলোর সঙ্গে আপোষ করা মোটেও ভালো ধারণা নয়।
সুত্র : প্রিয়.কম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button