পতাকা ক্যারিয়ার

সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা (অনুশীলন ৯২): ‘হারিয়ে ফেলুন নিজেকে এবং পুনরায় খুঁজে বের করুন’

প্রিয় পাঠক, আপনাদের জন্য রয়েছে আমাদের এ নতুন আয়োজন। এখানে ‘দ্য সিল্ক রোড পার্টনারশিপ’ এর সহ-প্রতিষ্ঠাতা নাইজেল কাম্বারল্যান্ড লিখিত একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করানো হবে। বইটির শিরোনাম, ‘হান্ড্রেড থিংস সাকসেসফুল পিপল ডু: লিটল এক্সারসাইজেস ফর সাকসেসফুল লিভিং’। এবং আমরা বইটি অনুবাদ করছি “সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা” শিরোনামে। সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিদিন এই বই থেকে একটি করে বিষয় আলোচনা করা হবে। আজকের আয়োজনে জেনে নিন সফল ব্যক্তিদের করা ৯২ নম্বর বিষয়টি সম্পর্কে।
অনুশীলন ৯২: ‘হারিয়ে ফেলুন নিজেকে এবং পুনরায় খুঁজে বের করুন’
আমাদের প্রত্যেকের জীবনেই এমন মুহুর্ত এসেছে যখন নিজেকে অনেকটা হারিয়ে ফেলেছি আমরা। একজন মানুষের জীবনে অনেক ধরণের পর্ব অতিক্রম করতে হয়। এমন অনেক সময় আসে যখন আর কূল-কিনারা খুঁজে পাওয়া যায় না যে আমরা কোথায় আছি, কী করছি এবং কেনই বা করছি। ব্যাপারটা বেশ ভীতিকর হলেও এটিকেই মেনে নিতে হয়। কষ্ট, দুঃখ, বিবাহ, নতুন চাকরী, মাঝবয়স, চাকরীচ্যুত হওয়া, সন্তান, অবসরে যাওয়া এ সকল ব্যাপারগুলো আমাদের বেশ দ্বিধায় ফেলে দেয়। কোথায় গিয়ে কাকেই বা বলবো কোন কূল-কিনারা খুঁজে পাওয়া যায় না।
এ মুহূর্তগুলোতে নিজেকে হারিয়ে ফেলা স্বাভাবিক। আপনার হয়তো মনে হবে যে জীবনটা শেষ হয়ে যাচ্ছে, আপনি বেঁচে থাকার কোন উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন না কিংবা প্রতিদিন একই উপায়ে ভাবতে ভাবতে আপনি দিশেহারা হয়ে যাচ্ছেন। কূল-কিনারা হারিয়ে ফেলা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। আপনাকে বুঝতে হবে যে এ যাত্রায় আপনি একা নন এবং ব্যাপারগুলো একদম স্বাভাবিক। সবার সঙ্গেই এমন হয়। হেনরি থোরেও একটা কথা বলেছেন যে, ‘নিজেকে হারিয়ে না ফেলা পর্যন্ত আমরা খুঁজে পাই না’। সুতরাং, হারিয়ে যাওয়া একদম স্বাভাবিক। আপনার মনকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য নেওয়া বন্ধ করতে হবে। জীবন যেন কোনভাবেই আপনাকে বিভ্রান্ত করে না ফেলে।
কিছু কিছু মানুষ সত্যিকারের সফলতা খুঁজে পাবার আগ মুহূর্ত পর্যন্ত ব্যর্থ হতেই থাকে। আপনার যদি সাহায্যের প্রয়োজন হয় তবে মুখ খুলুন এবং সাহায্য নিন অন্যের থেকে। মানসিক স্বাস্থ্যের নজর দেওয়া সকলের জন্যেই সমান গুরুত্বপূর্ণ।
একটু থামুন
নিজেকে যখন হারিয়ে ফেলে খুব বেশি নিঃসঙ্গতা ও একাকীত্বে ভোগেন আপনি, তখন শূণ্য স্থান কোন কাজ করে পূর্ণ করার চেষ্টা করুন। ডঃ রোলো মে বলেন, মানব সম্প্রদায়ের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো যে তারা চলার পথে হোঁচট খেলে আরো দ্রুত পথ চলতে চায়’। যেকোন প্রশ্নের উত্তর খুব দ্রুত খুঁজে পাওয়ার জন্য আমরা অধিক বেগবান হয়ে যাই। বাস্তবিক অর্থে, আমাদের সে সময়ে নিজেদের সাহায্য করা খুব জরুরী। এতে করে আপনি যেকোন সমস্যার সমাধান পেতে পারবেন এবং সেই সঙ্গে যাবতীয় ভয়-ভীতি খুব সহজেই কাটিয়ে উঠতে পারবেন। যাবতীয় কোলাহল থেকে একটু দূরে সরে গিয়ে গভীর একটি নিঃশ্বাস নেওয়া খুব গুরুত্বপূর্ণ। দরকার পড়লে একটি নয়, কয়েকটি গভীর নিঃশ্বাস নিন এবং নিজেকে পরিপূর্ণ করে তুলুন।
নিজেকে কিছু প্রশ্ন করুন
যখন আপনি সবকিছু থেকে একটু বিরতি নেবেন, তখন নিচের প্রশ্নগুলো জিজ্ঞেস করুন-
– আমি কেন এমন বোধ করছি?
– কী এমন বদলে গিয়েছে যার জন্য আমি নিজেকে হারিয়ে ফেলেছি?
– আমার বর্তমানে কী করা প্রয়োজন?
– সামনে এগিয়ে যেতে হলে কী কী পদক্ষেপ নিতে হবে?
– আপনি কোন পদক্ষেপ নিতে অধিক আগ্রহী?
রাতারাতি কিন্তু সব কিছুর সমাধান পেয়ে যাবেন না আপনি। এ প্রশ্নের সঠিক ও সুবিবেচ্য উত্তর পেতে আপনার হয়তো অনেকদিন অপেক্ষা করতে হতে পারে। আপনি যখন নিজেকে প্রস্তুত মনে করবেন তখন শান্ত হয়ে বসে নিজস্ব লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে চিন্তা করুন। খুব বড়সড় কিছু নয় কিন্তু সামান্যতম কাজটুকুও যেন আন্তরিক হয়।
প্রিয়.কম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button