সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা (অনুশীলন ৭৪): ‘পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখুন’
সফল ব্যক্তিরা করে এমন ১০০টি বিষয়: সফল জীবনযাপনের ছোট্ট অনুশীলন’ বইটি হাতে অনুবাদক বুশরা আমিন তুবা। ছবি: নূর, প্রিয়.কম।
প্রিয় পাঠক, আপনাদের জন্য রয়েছে আমাদের এ নতুন আয়োজন। এখানে ‘দ্য সিল্ক রোড পার্টনারশিপ’ এর সহ-প্রতিষ্ঠাতা নাইজেল কাম্বারল্যান্ড লিখিত একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করানো হবে। বইটির শিরোনাম, ‘হান্ড্রেড থিংস সাকসেসফুল পিপল ডু: লিটল এক্সারসাইজেস ফর সাকসেসফুল লিভিং’। এবং আমরা বইটি অনুবাদ করছি “সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা” শিরোনামে। সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিদিন এই বই থেকে একটি করে বিষয় আলোচনা করা হবে। আজকের আয়োজনে জেনে নিন সফল ব্যক্তিদের করা ৭৪ নম্বর বিষয়টি সম্পর্কে।
অনুশীলন ৭৪- ‘পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখুন’
পুরনো আমেরিকায় একটি প্রবাদ প্রচলিত আছে। সেটি হলো ‘বন্ধুত্বের পথে কখনো ঘাস জমতে দিওনা’। বন্ধুত্বকে সতেজ ও পরিপূর্ণ রাখতে যা যা করতে হয়, সব করুন। এটি জীবনের অন্যতম একটি ভিত্তিস্বরুপ। এটা ভাবতেই ভালো লাগে যে বন্ধুদের কারণে আপনি যখন, যেকোন কাজে সাহায্য পেতে পারেন। সব বন্ধুদের সঙ্গেই খুব আন্তরিক হতে হবে, এমনটি কিন্তু একদম নয়। সময়ের সঙ্গে যেকোন বন্ধুতই গাঢ় হয়। আপনার সঙ্গে আপনার অতীত স্মৃতি, অভিজ্ঞতা ও গোপনীয়তা সবকিছুর যোগসাযোগ ঘটে বন্ধুদের মাধ্যমে।
বন্ধুরা জীবনের অনেক বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করে। তারাই একমাত্র মানুষ যারা আপনাকে শুরু থেকে ব্যর্থতা, সফলতা এবং কষ্টের মধ্য দিয়ে অতিক্রম করতে দেখে। তাঁরা একই সঙ্গে আপনার পথপ্রদর্শক, বন্ধু, শিক্ষক ও সঙ্গী হিসেবে প্রেরণা দান করে। তাদের সঙ্গে নিজের মনোভাব ভাগাভাগি করলে আপনি বিশ্বাস স্থাপন করতে শেখেন কোন কিছু উপর এবং এটিই বেঁচে থাকার অবলম্বন হিসেবে কাজ করে।
কাদের সঙ্গে আপনি পুনরায় যোগাযোগ করবেন?
এমন বন্ধুদের কথা ভাবুন যাদের সঙ্গে আপনি যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন করে ফেলেছেন। প্রযুক্তির বদৌলতে তাদের খুঁজে পাওয়া বেশ সহজ হবে। গুগল, উইকিপিডিয়া, ফেসবুক কিংবা লিংকডইনের সাহায্য নিন যখনই দরকার পড়বে।
বন্ধুত্ব এখনো জাগ্রত আছে কী না চিন্তা করুন
আপনি নিজে থেকেই তাদের কাছে পৌছে যান। তাঁরা আপনাকে মনে রেখেছে কি না এবং বন্ধুত্ব পুনরায় বিকশিত করতে চান কি না সে ব্যাপারে খোঁজ নিন। তাঁরা যদি সবকিছু ভুলে গিয়েই খুশি থাকেন তবে তাকে সেভাবেই থাকতে দিন। ব্যাপারটি যেন কোনভাবেই ব্যক্তিগতভাবে আপনাকে গ্রাস না করে। সবকিছুই সহজভাবে নেওয়ার চেষ্টা করুন।
শুভকামনা আপনার জন্য।
সুত্র : প্রিয়.কম


