পতাকা ক্যারিয়ার

সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা: অনুশীলন ৭১- ‘সত্য বলুন’

প্রিয় পাঠক, আপনাদের জন্য রয়েছে আমাদের এ নতুন আয়োজন। এখানে ‘দ্য সিল্ক রোড পার্টনারশিপ’ এর সহ-প্রতিষ্ঠাতা নাইজেল কাম্বারল্যান্ড লিখিত একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করানো হবে। বইটির শিরোনাম, ‘হান্ড্রেড থিংস সাকসেসফুল পিপল ডু: লিটল এক্সারসাইজেস ফর সাকসেসফুল লিভিং’। এবং আমরা বইটি অনুবাদ করছি “সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা” শিরোনামে। সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিদিন এই বই থেকে একটি করে বিষয় আলোচনা করা হবে। আজকের আয়োজনে জেনে নিন সফল ব্যক্তিদের করা ৭১ নম্বর বিষয়টি সম্পর্কে।
অনুশীলন ৭১- ‘সত্য বলুন’
২০০২ সালে রবার্ট ফেল্ডম্যানের একটি জরিপে প্রকাশিত হয় যে মানুষ দশ মিনিটের কথোপকথনে দুই-তিনবার মিথ্যা কথা বলে। বিভিন্ন জরিপে বিভিন্ন ফলাফল পাওয়া গিয়েছে কিন্তু এটা সত্য যে মানুষ হরহামেশাই মিথ্যা কথা বলে।
স্পষ্টত অনেক ধরনের মিথ্যা হতে পারে, কিছু হয় ছোট ও সাধারণ আবার কিছু মিথ্যা হয় অনেক বড়। কিন্তু মিথ্যা তো মিথ্যাই, তাই না? যতোই কলাকৌশল করা হোক, এটা কখনো সত্যে রুপান্তরিত হবে না।
প্রতি সপ্তাহে মিডিয়া পরিপূর্ণ থাকে বিখ্যাত সব ব্যক্তিত্বের মিথ্যা এবং প্রতারণার গল্প দিয়ে। এগুলোই আপনাকে বিভ্রমে ফেলার জন্য যথেষ্ট যে সত্যিই সফলতার শর্টকাট পদ্ধতি এগুলো কী না। বিভিন্ন উপায়ে এগুলো দেখা দিতে পারে-
– আপনি সিভিতে আপনার যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়ে মিথ্যাচার করতে পারেন।
– মানুষের ধারণা ও কর্মপদ্ধতিকে আপনি নিজের বলে চালিয়ে দিতে পারেন।
– ধনকুবের কাউকে বিয়ে করার জন্যে আপনি ভালোবাসার ভান করতে পারেন।
– ব্যাংক থেকে ধার পাবার জন্যে আপনি নকল স্যালারি শীট বানাতে পারেন।
অনেক মানুষই মিথ্যার স্বর্গে বসবাস করেই সুখী, নিজেদের তারা খুব কর্মোক্ষম ও সাহসী মনে করে থাকে। আপনার ইচ্ছামতন কাজ করুন কিংবা কথা বলুন। কিন্তু সেটি যদি নীতির বিরুদ্ধে চলে যায় তবে আপনার সফলতা কিন্তু নকল হয়ে যাবে। আপনার জয় অর্থহীন হয়ে যাবে। সততা ছাড়া সাফল্য যেন ভিত্তিহীন দালানের মতন। জীবনের কোন না পর্যায়ে এসে এটি ভেঙ্গে পড়বে এবং মিথ্যাচার সকলের সামনে আসবে।
নিজেকে বোকা বানানো বন্ধ করুন
সম্পূর্ণ সততার সঙ্গে বসবাস করার সময় এসেছে এখন। আজ থেকে মিথ্যাচার করলে নিজেকে তিরস্কার করুন। নিজের অনুভূতিকে জাগ্রত করুন। সর্বদা সত্য কথা বলুন, বলতে ইচ্ছা না করলেও নিজেকে জিজ্ঞেস করুন।
সর্বদা নিজের সঙ্গে সৎ থাকুন। আয়নার অপর পাশে যে মানুষটি দাঁড়িয়ে আছে, তার সঙ্গে আর অবমাননা আর মিথ্যাচার নয়। ব্রাজিলিয়ান ঔপন্যাসিক পল কোয়েলহো একটি দারুণ কথা বলেছিলেন। সেটি হলো- ‘আপনি যদি সফল হতে চান তবে একটি নিয়মের প্রতি অবশ্যই সম্মান প্রদর্শন করুন। নিজের সঙ্গে কখনো মিথ্যাচার করবেন না’
প্রত্যেক কর্মেরই একটি ফলাফল বিদ্যমান
আপনি যদি মিথ্যা বলেন এবং প্রতারণা করেন তবে মনে রেখেন এর ফল আপনি একদিন পাবেনই। আপনার সম্মান, স্বাধীনতা এমনকি কর্মসংস্থানের সুযোগও ঘুচে যাবে। সমগ্র জীবন আপনাকে মাথা নিচু করে কাটাতে হবে। এ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান, আপনি যদি কখনো ধরা পড়ে যান তবে কি জবাব দেবেন? কিংবা ধরা পড়ে যাওয়ার পর কি ঘটবে, বুঝতে পারছেন? উত্তর নিশ্চয়ই হবে, না।
প্রিয়.কম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button