খেলা

সন্ধ্যায় মুখোমুখি আফগানিস্তান-জিম্বাবুয়ে

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে শুক্রবার (২০ সেপ্টেম্বর) আফগানিস্তানের মুখোমুখি হবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
প্রথম দুই ম্যাচ জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট দল। তাই জিম্বাবুয়র বিপক্ষে আফগানদের জন্য এই ম্যাচটি শুধুমাত্র নিয়ম রক্ষার ম্যাচ। অপরদিকে জিম্বাবুয়ে বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ জেতে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। পয়েন্ট টেবিল অনুযায়ী, দুই দল জয়ের দেখা পেলেও এখন পর্যন্ত তিন ম্যাচে কোনও জয় পায়নি জিম্বাবুয়ে। তাই গত ম্যাচেই মাসাকাদজাদের বিদায় নিশ্চিত হয়ে যায়।
বাংলাদেশ সফরে আসার আগে জানিয়ে দিয়েছিলেন, ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পরপরই ব্যাট-প্যাড তুলে রাখবেন হ্যামিল্টন মাসাকাদজা। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন তো কাটলো তার। বয়স পরিমাপে ক্যারিয়ারের সায়াহ্নেও পৌঁছে গেছেন। তার মধ্যে আইসিসি তাদের আর্থিক সহযোগীতা বন্ধ করে দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেটে। তবুও মাসাকাদজা আত্মবিশ্বাসী স্বপ্ন নিয়ে বুক বেঁধে ছিলেন, কোনো একদিন আবার সোনালি অতীত ফিরে পাবে জিম্বাবুয়ে।
একদিন হয়তো ঠিকই ঘুরে দাঁড়াবে জিম্বাবুয়ে ক্রিকেট। কিন্তু ততোদিনে হয়তো বয়সের মধ্যগগণে বা শেষ অধ্যায়ে পৌঁছে যাবেন মাসাকাদজা। হয়তো মিস করবেন তুলে রাখা প্রিয় ব্যাট-প্যাড জোড়া। ছোট দলের কাতারে নেমে আসা
জিম্বাবুয়ে ক্রিকেটের অবিস্মরণীয় বড় তারকা মাসাকাদজা। জিম্বাবুয়েনদের কাছে তিনি কিংবদন্তি। সেই কিংবদন্তির অবসরের দিনে যদি জয় আসে, তবে এরচেয়ে সুখের আর কী হতে পারে জিম্বাবুয়েনদের কাছে!
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে প্রিয় অধিনায়ককে বিদায় জানাতে চায় দলটি। হাসিমুখে বিদায় নিতে পারবেন তো মাসাকাদজা? ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান জিম্বাবুয়ের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক। দেশটি এখন পযর্ন্ত ৬৯টি টি-টোয়েন্টি খেলেছে। তারমধ্যে কেবল ৪ ম্যাচে ছিলেন না মাসাকাদজা। বাকি সব ম্যাচে খেলেছেন তিনি।
এদিকে, প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় পেলেও জিম্বাবুয়েকে নিয়ে বেশ সর্তক আফগানিস্তান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button