খেলা

গেইলকে আড়াল করে দিয়েছেন বিশাল বপুর ক্রিকেটার

পোলার্ড-ব্র্যাভো নয়, ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ মাতাচ্ছেন রাহকিম কর্নওয়াল৷ নাম শুনে চমকে গেলেন তো৷ সে আবার কে? গুগুল করে দেখুন ইনি ক্যারিবিয়ান ক্রিকেটের সবচেয়ে ‘ওজনদার’ ক্রিকেটার৷ উচ্চতায় ছয় ফিট পাঁচ ইঞ্চি, আর ওজন ১৪৩ কিলোগ্রাম৷ সেই ক্রিকেটারের সদ্য খেলা এক মারকাটারি ইনিংসই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷
ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে সেন্ট লুসিয়া স্টারের হয়ে ব্যাট হাতে ৪৪ বলে ৭৮ রানের ইনিংস খেলে সাড়া ফেলে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার৷ সেই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম অর্ধশতরানটাও হাঁকিয়ে ফেলেছেন বছর চব্বিশের কর্ণওয়েল৷
১৯৬ রান তাড়া করতে নেমে রাহকিমের ব্যাট থেকে এসেছে ছ’টা লম্বা ছয় আর সাতটা বাউন্ডারি৷ বাইশ গজে ১৪৩ কেজির ক্রিকেটারেরে এমন ইনিংস দেখতে ইউ টিউবে ভিড় করেছে গোটা দুনিয়ায় ক্রিকেটপিপাসুরা৷ ওনেকে তো মজা করে কমেন্টও করছেন, ‘বিরাটরা ফিটনেস নিয়ে সাবধানী, আর এই ক্রিকেটার তো এমন স্বাস্থ্য নিয়েও দাপট দেখাছেন৷ কোহলি আপনি ইনিংসটা কি দেখেছেন?’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button