বিনোদনশিরোনাম

সন্তানদের কথা ভেবে হুট করে যুক্তরাষ্ট্রে সানি লিওনি

লকডাউনের মধ্যেই ভারত ছাড়লেন সানি লিওনি। স্বামী ড্যানিয়েল এবং তিন সন্তান নিশা, নোয়া ও আশকে নিয়ে উড়ে গেলেন যুক্তরাষ্ট্রে। সানির মনে হয়েছে সেখানে তারা অনেক নিরাপদ থাকবেন।
যদিও এই লকডাউনের মধ্যে কীভাবে তারা উড়ে গেলেন সেই নিয়ে উঠছে প্রশ্ন।
মাদার্স ডে উপলক্ষে সেখানকার এক ‘সিক্রেট গার্ডেন’-এ বসে ছবি তুলেছেন সানি। সঙ্গে রয়েছেন তার তিন ছেলে-মেয়ে।
সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, “মাতৃত্ব দিবসের শুভেচ্ছা সব মাকে। মা হলে জীবনে অনেক রকম দায়িত্ব বেড়ে যায়। তখন সন্তানরাই প্রথম। তাই আমি আর ড্যানিয়েল আমাদের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে যাওয়াই ঠিক মনে করলাম।”
আরও বলেন, “কারণ এই মুহূর্তে মহারাষ্ট্রের যা অবস্থা তার চেয়ে ওখানে আমরা অনেক বেশি সুস্থ থাকতে পারব। করোনার সংক্রমণ থেকে সন্তানদের কীভাবে রক্ষা করব সেটাই এখন আমার প্রথম চিন্তা।”
সানির ঘনিষ্ঠ সূত্রে খবর, তারা ক’দিন আগেই লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন। সেখান পৌঁছে সানির স্বামী সেলফি পোস্ট করে লেখেন, ‘‘কোয়ারেন্টিন পার্ট টু।’’
সোশ্যাল মিডিয়ায় একজন ড্যানিয়েলকে জিজ্ঞাসা করেন, ভারত থেকে আমেরিকা যেতে কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্স না কি এয়ার ইন্ডিয়া… কার সাহায্য নিলেন?
ড্যানিয়েলের সংক্ষিপ্ত উত্তর, ‘‘কেএলএম গভর্নমেন্ট ফ্লাইট।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button