খেলা

সচিনকে টপকে গেলেন কোহলি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে ম্যাচ ও সিরিজ জয়ের স্বাদ দিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ওয়ানডে ক্যারিয়ারে এটি ছিলো তার ২৮তম সেঞ্চুরি। রান তাড়া করে এই নিয়ে ১৮বার সেঞ্চুরি করলেন কোহলি। ফলে ভারতেরই সাবেক মাষ্টার ব্লাস্টার ব্যাটসম্যান সচিন টেন্ডুলকারকে টপকে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। রান তাড়া করে ওয়ানডে ক্যারিয়ারে ১৭বার সেঞ্চুরি করেছিলেন টেন্ডুলকার।
টেন্ডুলকারের ১৭তম সেঞ্চুরি এসেছিলো ২৩২তম ইনিংসে। সেখানে কোহলির ১৮তম সেঞ্চুরি আসলো ১০২তম ইনিংসে।টেন্ডুলকারের ১৭তম সেঞ্চুরি এসেছিলো ২৩২তম ইনিংসে। সেখানে কোহলির ১৮তম সেঞ্চুরি আসলো ১০২তম ইনিংসে।
সচিনের ১৭টি সেঞ্চুরিতে ভারত জিতেছিলো ১৪বার। এখানেও তাকে ছাড়িয়ে গেছেন কোহলি। তবে বেশ আগেই। কোহলির ১৮টি সেঞ্চুরিতে ভারত এখন পর্যন্ত জয় পেয়েছে ১৬টিতে।
ওয়ানডেতে রান তাড়া করে সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের তালিকায় তৃতীয়স্থানে যৌথভাবে আছেন শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। দু’জনই ১১টি করে সেঞ্চুরি করেছেন। ১০টি করে সেঞ্চুরি আছে শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া ও পাকিস্তানের সাঈদ আনোয়ারের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button