slider

সখীপুরে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষন, আসামী গ্রেফতার

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ধর্ষিত হয়েছে।
থানায় মামলা হওয়ার সাথে সাথে সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম রিপনের নেতৃত্বে ধর্ষক হবিবুর খান(৬০)কে গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ।

টাঙ্গাইলের সখীপুরে ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী(১৩)ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। দিনের পর দিন ধর্ষনের ফলে ওই শিক্ষার্থী ৫মাসের অন্তঃস্বত্তা হয়ে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

ঘটনাটি ঘটেছে কাকড়াজান ইউনিয়নের ২নং ওয়ার্ড বৈলারপুর গ্রামে। এলাকার লোকজন জানায়, বৈলারপুর গ্রামের মৃত আ.হামিদ খানের ছেলে হবিবুর রহমান (৬০) পাশের বাড়ির সুলতানের ৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া মেয়েকে মোন্তাজনগর আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়ে যেতো এবং বাড়িতে নিয়ে আসতো।
এ সুবাধে হবিবুর ফুসলিয়ে তাকে একাধিকবার ধর্ষন করে। কয়েকদিন আগে ওই শিক্ষার্থীর শরীরের অস্বাভাবিক অবস্থা দেখে তার পরিবারের লোকজন ডাক্তারের নিকট নিয়ে গেলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ডাক্তার জানায় সে ৫মাসের অন্তঃস্বত্তা এবং পুত্র সন্তানের মা হবে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ২নং ওয়ার্ড মেম্বার মোঃ জামাল হোসেন।

কাকড়াজান ইউপি চেয়ারম্যান মো.দুলাল হোসেন বলেন, ঘটনাটি শুনেছি, কোন পক্ষই আমার নিকট আসেনি, এ ঘটনায় কোন শালিস-দরবার চলে না, আইনগতভাবে যা হবে তাই করা হবে।

এদিকে সখীপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) রেজাউল করিম রিপন বলেন, থানায় মামলা দায়ের করা হয়েছে, ধর্ষক হবিবুর খানকে গ্রেফতার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button