সখীপুরে ৫ বছরের অপহৃত শিশু কুয়াকাটা হতে উদ্ধার, গ্রেপ্তার ১

অপহরণ মামলার অপহরণকৃত শিশু মোছাঃ রিমা আক্তার(০৫) উদ্ধার এজাহার নামীয় ০১ আসামী সখিপুর থানা পুলিশ কর্তৃক গ্রেফতার ।
মোঃ রাসেল খান (২৪)পিতা-মৃত সিরাজ হাওলাদার, পালিত পিতা -মৃত সুমন খান, মাতা মোছাঃ রাশেদা বেগম, সাং-সূর্যনগর, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী এপি সাং-তক্তারচালা,পাটজাক রোড, (জনৈক ফারুক এর বাসার ভাড়াটিয়া) থানা-সখিপুর, জেলা-টাংগাইল থানায় আসিয়া বিবাদী ১।মোঃ ফেরদাউস (৩৫) পিতা-মৃত সিরাজ হাওলাদার, সাং- সূর্যনগর, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করে যে, উল্লেখিত ১নং বিবাদী বাদীর সৎ ভাই। ১নং বিবাদীর সহিত পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়া দীর্ঘ্যদিন যাবৎ বিরোধ চলিয়া আসিতেছে। ইং ১৫/১০/২২ তারিখ বেলা অনুমান ১১.০০ ঘটিকায় ১নং বিবাদী বাদীর এপি সাং-তক্তারচালা বেড়াইতে আসে। ১নং বিবাদী রাতে তাহার বাড়ীতেই অবস্থান করে। ইং ১৬/১০/২২ তারিখ বেলা অনুমান ১১.০০ ঘটিকায় উল্লেখিত ১নং বিবাদী অজ্ঞাতনামা বিবাদীদের সহযোগীতায় বাদীর মেয়ে মোছাঃ রিমা আক্তার (৫) কে বিভিন্ন কৌশলে বাদীর বর্তমান বাসার সামনে হইতে অপহরণ করিয়া অজ্ঞাত স্থানে নিয়া আটক রাখিয়া ২,০০,০০০/-(দুইলক্ষ) টাকা মুক্তিপন দাবি করে। উক্ত এজাহার থানায় প্রাপ্তীর পর সখিপুর থানার মামলা নং ০১ তাং ১৮/১০/২০২২ ইং ধারাঃ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) এর ৭/৮/৩০ রুজু করা হয়
ঘটনাটি লোমহর্ষক এবং চাঞ্চল্যকর হওয়ায় টাঙ্গাইল জেলার সখিপুর থানার একটি চৌকস টিম দ্রুত মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত ব্যক্তির অবস্থান সনাক্ত পূর্বক উক্ত মামলার এজাহার নামীয় ১ নং আসামী মোঃ ফেরদাউস (৩৫) পিতা-মৃত সিরাজ হাওলাদার, সাং- সূর্যনগর, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীকে ইং-১৯/১০/২০২২ খ্রিঃ সকাল অনুমান ১০.১৫ ঘটিকার সময় পটুয়াখালি জেলার কলাপাড়া থানা এলাকা হইতে গ্রেফতার করা হয়। উক্ত আসামীকে নিয়ে অভিযান পরিচালনা করে তাহার দেয়া তথ্য মতে অপহরণকৃত শিশু মোছাঃ
রিমা আক্তার(০৫) কে ইং-১৯/১০/২০২২ খ্রিঃ রাত ০৮.১৫ ঘটিকার সময় ঢাকা জেলার সাভার থানা এলাকার হেমায়েতপুর এলাকা হইতে উদ্ধার করা হয়।
প্রেস রিলিজ




