slider

সখীপুরে মেলায় মাদক সেবীদের আস্তানা ভেঙ্গে দিল পুলিশ

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের ফাইলার পাগলার মাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবীদের আস্তানা ভেঙ্গে গুড়িয়ে দিল সখীপুর থানা পুলিশ।
উপজেলার বিভিন্ন অঞ্চলে নিয়মিত মনিটরিং করে মাদক নির্মূলে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে পুলিশ। শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান এর নেতৃত্বে থানার একটি বিশেষ অভিযান টিম নিয়ে এ মেলায় অভিযান করেন।

প্রতিবছর ফাইলা পাগলার মেলাকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীদের আনাগোনা বেড়ে যায়।
বিষয়টি নজরে নিয়ে বিকেলে মাজার এলাকায় গেলে, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকসেবীরা সটঁকে পড়েন।এসময় কাউকে না পেয়ে মাজার এলাকায় মাদকসেবীদের ব্যবহৃত ৫০/৬০টি টাবু দিয়ে তৈরি খুবড়ি ঘর ভেঙে দেওয়া হয়। উপজেলার উঠতি বয়সী তরুণদের মাদকের ছোবল থেকে রক্ষায় ওসির এমন উদ্যোগ ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে।
এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান বলেন,উপজেলার প্রত্যেকটি এলাকায় মনিটরিং জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে এমন অভিযান নিয়মিত চলমান থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button