সখীপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কাকড়াজান চ্যাম্পিয়ন

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোলকাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭) কাকরাজান ইউনিয়ন পরিষদ একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
বৃহস্পতিবার(২২জুন)বিকেলে সরকারি মুজিব কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পৌরসভা একাদশকে (১-০) গোলে হারিয়ে কাকড়াজান ইউনিয়ন পরিষদ একাদশ পরিষদ চ্যাম্পিয়ন হয়।
উপজেলা ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করে। খেলা শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু ও উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী ফারজানা আলম বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার,ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কেবিএম রুহুল আমিন,কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মণ,কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন দুলাল, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন প্রমুখ।
উক্ত টুর্নামেন্টে ১১টি দল অংশ নেয়।




