slider

সখীপুরে ট্রাকচাপায় সিএনজি চালক নিহত

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে ঢাকা-সাগরদিঘী সড়কের মোখতার ফোয়ারা চত্বরে দ্রুতগামী ট্রাকের চাপায় সিএনজি চালক হারুন মিয়া (৩৪) ঘটনাস্থলে নিহত হয়।
সে উপজেলার বোয়ালী এলাকার সুমেজ উদ্দীনের ছেলে।
আজ রোববার (২৫ জুন) সকাল সাড়ে ৫টার দিকে মোখতার ফোয়ারা চত্বরে এই দুর্ঘটনা ঘটে।
জনতা হারুন মিয়াকে সখীপুর উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান রোববার সকাল সাড়ে ৫টার দিকে মোখতার ফোয়ারা চত্বর এলাকায় একটি অজ্ঞাতনামা ট্রাক দাঁড়িয়ে থাকা সিএনজি চালককে চাপা দিলে এতে ঘটনাস্থলেই চালক নিহত হয়। জনতার সহযোগিতায় ঘাতক টাক ও ড্রাইভারকে আটক করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button