
আজ ৭ জুন সকালে দিনাজপুরের লোকভবন প্রাংগনে গণতন্ত্র মঞ্চের ঢাকা-দিনাজপুর রোড়মার্চ এর দিনাজপুরের সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাগরিক ঐক্যের জেলা আহবায়ক সৈয়দ এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জেএসডির সহসভাপতি বেলায়েত হোসেন বেলাল। সভা পরিচালনা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আবু হাসান টিপু।
সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন প্রচারসর্বস্ব আলোচনার কোন টোপে সরকার বিরোধী গণআন্দোলন এবার পথ হারাবে না। সরকারের কোন কুটকৌশলে এবার কেঊ বিভ্রান্ত হবেনা।
তিনি বলেন, সরকার ও সরকারি দল দুই ইস্যুতে- পদত্যাগ ও নির্বাচনকালীন অন্তর্বর্তী বা তত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিলে সরকারের সাথে বিরোধী দলের আলোচনার সুযোগ রয়েছে। তবে ২০১৮ সালের মত লোকদেখানো কোন সংলাপের এবার কোন অবকাশ নেই।
তিনি অধিকার ও মুক্তি অর্জনে চলমান গণসংগ্রামকে গণঅভ্যুত্থানের পথে নিয়ে যাবার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানান।
জোনায়েদ সাকি বলেন, এই সরকার দেশ চালানোর যোগ্যতা হারিয়ে ফেলেছে। উন্নয়নের কথা বলে তারা মানুষের ভোটের অধিকার অধিকার কেড়ে নিয়েছে । তাদের উন্নয়ন এখন মানুষকে চরম দূর্দশার মধ্যে নিক্ষেপ করেছে। তিনি শেষ বলেন, এই ভোট জ্বালিয়াত আওয়ামী লীগ সরকারের কাছে দেশ আর জনগণ কোনভাবেই আর নিরাপদ নয়। তিনি বলেন, দেশকে আরও সর্বনাশের নিয়ে যাওয়ার আগেই এই সরকারকে বিদায় দিতে হবে। তিনি বলেন, গনআন্দোলনের মধ্য দিয়ে সরকারকে এবার আমরা পদত্যাগে বাধ্য করব।
শেষ রফিকুল ইসলাম বাবলু বলেন, এই ভোট ডাকাত সরকার দেশকে ভয়ংকর বিপদের মুখে ঠেলে দিয়েছে। তিনি বলেন, এই জালেমশাহীকে এখুনি বিদায় দিতে হবে। তিনি এই ফ্যাসিবাদী দুঃশাসকে বিদায় দিতে জনগনের সংগ্রামী ঐক্য গডে তোলার আহবান জানান।
এডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, জনগণের অধিকার নিয়ে কাউকে আর ছিনিমিনি খেলতে দেয়স হবে না।সংবিধানের দোহাই দিয়ে এই সরকার শেষ রক্ষা করতে পারবে না। তিনি দিন বদলের পাশাপাশি গোটা রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের দাবিতে আন্দোলন জোরদার করার ডাক দেন
নাগরিক ঐক্য এর সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার বলেন, সরকার এখন তার পতনের ফিন গুনছে। তিনি চলমান গণ আন্দোলন আরও জোরদার করার আহবান জানান।
বেলায়েত হোসেন বলেন, মানুষ এবার তার অধিকার নিয়েই ঘরে ফিরবে।
রোড় মার্চ এখন রংপুরের পথে।




