
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি মানিকগঞ্জের হরিরামপুরের দীর্ঘ এক যুগের বেশি যাত্রাপুর-খলিলপুর ব্রীজের বেহাল দশা,প্রশাসনের নেই কোন কার্যকর পদক্ষেপ।
বিগত ১৬-২০ বছর যাবৎ অকেজো হয়ে পড়ে রয়েছে দেখার কেউ নেই।
এ বিষয়ে পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো: তুহিন জানান, শিক্ষার্থীদের দূর্ভোগ, বৃষ্টির দিনে চলাচলে অসুবিধা সহ নানা সমস্যা প্রহাতে হচ্ছে প্রতিনিয়ত।
স্থানীয় এলাকাবাসী আরো জানান,অত্র এলাকাবাসীর একটাই জোরদার দাবি,অতিদ্রুত ওপর মহল বিষয়টি খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
এ বিষয়ে উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ সাংবাদিকদের মুঠোফোনে জানান, বিষয়টি নিয়ে ওপর মহলে কথা চলছে,জেলা এলজিইডির সহায়তায় আমরা অতিদ্রুত কার্যকর পদক্ষেপ নিবো।




