Uncategorized

সংবাদ প্রকাশের পর সাজেকের অসহায় পরিবারের পাশে দাড়িয়েছে কলেজ শিক্ষার্থীরা

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দূর্গম সাজেক ইউনিয়নের হাজা ছড়া শুকনা ছড়া গ্রামের হত দরিদ্র এক অসহায় পরিবারের পাশে দাড়িয়েছে দিঘিনালা সহ খাগড়াছড়ি সরকারী কলেজের একদল ছাত্র ছাত্রী। ৭ আগষ্ট সুক্রবার সকাল ১১ ঘটিকায় কলেজ ছাত্রের দলটি বয়সের ভারে নতজানু প্রবীন জয়ন্ত কুমার চাকমা ও সুরেশ সোনা চাকমার পরিবারের পুরো মাসের খাদ্যশস্য নিয়ে পাশে দাড়ায়। কলেজ ছাত্রদের দলে ছিলেন বিধান চাকমা – রাংঙ্গামাটি কলেজ, ললিয়ন চাকমা – খাগড়াছড়ি কলেজ, কামনাশীষ চাকমা- দিঘীনালা কলেজ ,অসীম চাকমা- রাঙ্গামাটি কলেজ, এনজয় চাকমা- খাগড়াছড়ি কলেজ মনিষা চাকমা- রাঙ্গামাটি কলেজ, ও হ্যাপি চাকমা খাগড়াছড়ি কলেজ। এসময় জয়ন্ত কুমার চাকমার পরিবারকে আনুমানিক ১০ হাজার টাকা মূল্যের খাদ্য সামগ্রি প্রদান করা হয় এতে রয়েছে চাউল ২বস্তা তেল ৫ লিটার লবন ,শুটকি, আলু ,সাবান, কাপর চোপরসহ আরো অনেক নৃত্য পন্য সামগ্রি। এসময় জয়ন্ত কুমার চাকমা ও তার স্ত্রী সুরেশ সোনা চাকমা খুবই আনন্দিত হাওয়াসহ কজেল ছাত্রদের মঙ্গলার্থে পার্থনা করেন। উল্যেখ্য যে গত ২২ শে জুলাই স্থানীয় পত্রিকায় “বাঘাইছড়িতে প্রবীন এক দম্পতির বয়ষ্ক ভাতা পাবার আকুতি ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়, সংবাদ প্রকাশের পরপরই উপজেলা প্রশাসন থেকে প্রবিন এই পরিবারকে বয়ষ্ক ভাতার আওতায় আনার ঘোষণা দেয়া হয়। সেই সংবাদের সূত্র ধরেই কলেজ ছাত্রদের মানবিক দলটি নিজেদের অর্থায়নে জয়ন্ত কুমার চাকমার পরিবারের পাশে দাড়ায় বলে জানাযায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button