
কাশ্মীরে এক সপ্তাহে অন্তত ১৩ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। আর এর প্রেক্ষিতে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাধারণ মানুষের সংঘর্ষে উত্তাল কাশ্মীর।
কাশ্মীর উপত্যকার সোপিয়ান এলাকার কাছদুরায় একটি বাড়ি ঘিরে ফেলে ভারতীয় নিরাপত্তা বাহিনী। পালানোর কোনো পথ আর খোলা নেই, বুঝতে পেরে বাড়ির এক বাসিন্দার ফোন চেয়ে নিজের বাড়িতে কল করেন ২৬ বছর বয়সী ইতমাদ হুসেন দার।
শোপিয়ানেরই আমশিপোরায় তার বাড়িতে বাজতে থাকা ফোনটি ধরেন তার বাবা। ফোন করে প্রথমেই বাবার কাছে ক্ষমা চান ইতমাদ। আমাকে ঘিরে ফেলা হয়েছে। আমি কখনো কোনো অপরাধ করে থাকলে ক্ষমা করে দিও।’ তখনই বাড়িতে মহিলাদের কান্নার রোল ওঠে বাড়িতে।
বাবা বলেন, ‘সাহস রাখো। তুমি আমার জন্য খোদার উপহার, তোমাকে তার কাছেই ফিরিয়ে দিচ্ছি।’
‘তোমরা সুখে থাকো’ ইমাদের এই কথা শোনার পর পরিবারের সদস্যরা আবেগী হয়ে পড়েন।
অন্যদিকে পাকিস্তানের ১৩৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সম্প্রতি প্রকাশিত ওই তালিকায় মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার হোতা হাফিজ সাইদ ও তার সংগঠন লস্কর-ই তৈয়বার আরো তিন সহযোগি হাজি মুহাম্মদ মুজাহিদ, আবদুল সালাম এবং জাফর ইকবাল রয়েছে। তিনজনই ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছেন। ভারতের মাফিয়া ডন খ্যাত দাউদ ইব্রাহিম এবং আল কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরির নামও রয়েছে এ তালিকায়।
জাওয়াহিরির নাম তালিকার একেবারে শুরুতেই রাখা হয়েছে। এছাড়া নতুন তালিকায় থাকা সংগঠনগুলো মধ্যে রয়েছে- আল রশিদ ট্রাস্ট, হরকাতুল মুজাহিদিন, ইসলামিক মুভমেন্ট অব উজবেকিস্তান, ওয়াফা হিউমেনিটেরিয়ান অর্গানাইজেশন, জঈশ-ই মোহাম্মদসহ আরো বেশ কয়েকটি সংগঠন।
ডেকানহেরাল্ড, আনন্দবাজার, ডন।




