আন্তর্জাতিক সংবাদশিরোনাম

শ্রীলঙ্কায় সব ক্যাথলিক গির্জা বন্ধের নির্দেশ

শ্রীলঙ্কায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দেশটির সব ক্যাথলিক গির্জা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ইস্টার সানডে পালনকালে ক্যাথলিক চার্চে ভয়াবহ বোমা হামলার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির একজন জ্যেষ্ঠ ধর্মযাজক বৃহস্পতিবার এ ঘোষণা দেন।
ওই ধর্মযাজক বলেন, ‘নিরাপত্তা বাহিনীর পরামর্শে আমরা সব গির্জা বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গির্জায় কোনো ধরনের জমায়েত করা যাবে না।’ সংবাদ সংস্থা বাসস ও এএফপি এ খবর দিয়েছে।
এদিকে শ্রীলঙ্কার সরকারি কর্মকর্তারা বলেছেন, ‘দেশব্যাপী গির্জাগুলোতে ইতিমধ্যে নিরাপত্তা বাড়ানো হয়েছে।’
গত রোববার খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালনকালে শ্রীলঙ্কার তিনটি চার্চ ও চারটি হোটেলে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৫৯ জন প্রাণ হারায়। এতে পাঁচ শতাধিক লোক আহত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button