sliderরাজনীতিশিরোনাম

ঢাকা-৮ আসনের ১১ দলীয় প্রার্থী নাসীরউদ্দীন পাটোয়ারীর নির্বাচনী প্রচারণায় হামলায় এবি পার্টির নিন্দা ও প্রতিবাদ

পতাকা ডেস্ক: ঢাকা-৮ সংসদীয় আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসীরউদ্দীন পাটোয়ারীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আমার বাংলাদেশ পার্টি (এবি) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
আজ দুপুর আনুমানিক ১২ ঘটিকায় হাবিবুল্লাহ কলেজের সামনে নাসীরউদ্দীন পাটোয়ারীর শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণাকালে ছাত্রদলের একটি উচ্ছৃঙ্খল গ্রুপ অতর্কিতভাবে হামলা চালায় এবং একাধিক পঁচা ডিম ও ইট পাটকেল নিক্ষেপ করে। এ ন্যাক্কারজনক ঘটনা গণতান্ত্রিক রাজনীতির ওপর সরাসরি আঘাত এবং নির্বাচনকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছে এবি পার্টি।
এক যৌথ বিবৃতিতে এবি পার্টির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলতাফ হোসাইন বলেন,বিরোধী প্রার্থীদের ভয়ভীতি ও হামলার মাধ্যমে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা নতুন নয়। কিন্তু জনগণ এসব সন্ত্রাসী কৌশল প্রত্যাখ্যান করবে। গণতন্ত্রের পথ কখনো সন্ত্রাস দিয়ে রুদ্ধ করা যায় না।
নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় সংশ্লিষ্ট প্রশাসন কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না।
এবি পার্টি দৃঢ়ভাবে ঘোষণা করে, সকল বাধা ও সন্ত্রাস উপেক্ষা করে ১১ দলীয় জোট জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রাখবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button