slider

শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণে মো:আবদুল হামিদ (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

পহেলা মে রোজ সোমবার সন্ধ্যায় শ্রীবরদী উপজেলার গাড়ো পাহাড়ের হালুয়াহাটি গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত হামিদ রাণীশিমুল ইউনিয়নের হাতিবর টিলা পাড়া গ্রামের ছামেদ আলির ছেলে।

বন বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধি সুত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ভারত সীদ্ধান্তের ওপার থেকে এক দল বন্য হাতি শ্রীবরদী উপজেলার বালিজুড়ী রেঞ্জ এলাকার হালুয়াহাটি গ্রামের বোরো ধান খেতে নেমে আসে ও পাকা বোরো ধান খেয়ে বিনষ্ট করে।

এ সময় এলাকাবাসি বন্য হাতির দল লাঠি, মশাল নিয়ে হাতির দল কে ধাওয়া করে। এতে এক পর্যায়ে হাতি ক্ষুব্ধ হয়ে মো: আব্দুল হামিদ কে হাতি পায়ের নিচে পিষ্ট হয়। এতে কৃষক আব্দুল হামিদ গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় কৃষক হামিদ কে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button