গাজীপুরের শ্রীপুরে একটি স্পিনিং মিলে আগুন লেগেছে বলে জানা গেছে। বুধবার (২৫ মার্চ) ওই এলাকার জমজম স্পিনিং মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।




