sliderস্থানিয়

শ্রমিককে পায়ু পথে হাওয়া দিয়ে হত্যায় অভিযুক্ত তরুণ গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে অবস্থিত জনতা জুটমিলের ভেতরে খেলার ছলে পায়ুপথে হাওয়া দিয়ে সজিব শরীফ (১৩) নামে এক শিশু শ্রমিকের মৃত্যুর ঘটনায় রিহাত শেখ ওরফে হাকিমকে(২২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১০ ফরিদপুরের একটি দল।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে মাগুরার শ্রীপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, রিহাত শেখকে আমরা গ্রেপ্তার করে ফরিদপুরের পথে রওনা হয়েছি। তাকে আমরা বোয়ালমারী থানার পুলিশের কাছে হস্তান্তর করবো।

মৃত সজিবের বাড়ি উপজেলার দাদপুর ইউনিয়নের দাদপুর গ্রামে ও রিহাদের বাড়ি একই উপজেলার বোয়ালমারী ইউনিয়নের রামনগর গ্রামে। তারা দুজনই জনতা জুটমিলের শ্রমিক। 

জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারী রাত আনুমানিক ১০টার দিকে জনতা জুট মিলের ছুটি হওয়ার প্রাক্কালে শ্রমিক সজিব (১৩) ও রিহাত হাওয়ার মেশিন দিয়ে মিলের আঙ্গিনা পরিষ্কার করছিল। এক পর্যায়ে রিহাদ  দুষ্টামি করে শ্রমিক সজিবের (১৩) পায়ু পথে হাওয়া দেয়। যার ফলে শ্রমিক সজিব অসুস্থ হয়ে পড়ে । জনতা জুট মিলের দায়িত্বশীল ব্যক্তিরা দ্রুত সজিবকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে সজীবের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। 

সজিবকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে গত ২৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় অস্ত্রোপচার করা হয়।  ওই দিনগত  রাত ২ টার দিকে মারা যায় সজিব। 

প্রসঙ্গত,গত মঙ্গলবার (২৫) ফেব্রুয়ারী দিবাগত রাত ২ টার দিকে সজিব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

শিশু শ্রমিকের মত্যুর খবর এলাকায় ছড়িয়ে পরলে গতকাল  বুধবার সকালে দাদপুর গ্রামের কয়েকশ লোক হত্যাকারীর বিচারের দাবীতে জুটমিলের সামনে জড়ো হয়ে মিছিল করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিবেশ শান্ত করে।

ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক রিহাদ পলাতক ছিল।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. আনোয়ার হোসেন বলেন, সজিব মারা যাওয়ার পর আজ বৃহস্পতিবার(২৬ ফেব্রুয়ারি) সকাল ৭ টার দিকে তার বাবা শহিদুল বাদী হয়ে রিহাদ ও  অজ্ঞাত একজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। 
মামলা নম্বর ১৭।

ওসি বলেন, রিহাতকে গ্রেপ্তারের বিষয়টি র‍্যাব আমাদেরকে জানিয়েছে। তিনি বলেন, আগামীকাল শুক্রবার রিহাতকে রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হবে।

জনতা জুট মিলের জেনারেল ম্যানেজার (জিএম) মো. সাইফুল আলম বলেন, প্রাথমিকভাবে সজীবের পরিবারকে আমরা ৫ লাখ টাকা সহায়তা দিয়েছি। এবং তাদেরকে আইনগত যেকোনও সহায়তার জন্যও আমরা পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button