slider

শোক সংবাদ

ঘিওর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তানভীর আহমেদ জয়ের মা ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হামিদুর রহমানের চাচি সমাজ সেবিকা রেজিয়া বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি উপজেলার ঘিওর সদর ইউনিয়নের কুস্তা গ্রামের মৃত মোহাম্মদ মোখলেস উদ্দিনের স্ত্রী।

সোমবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মরহুমা দীর্ঘদিন যাবত কিডনী ও লিভার রোগে ভূগতেছিলেন । মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার রাতে জানাযা নামাজ শেষে কুস্তা কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপন করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহামান দূর্জয়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলিম মিয়া মিন্টু, উপজেলা পরিষদ চেয়ারম্যান
অধ্যক্ষ হাবিবুর রহমান, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাধারন সম্পাদক মুস্তাফিজুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আফজাল হোসেন খান জকি, স্থানীয় ঘিওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button