খেলা
শোয়েব মালিকের রেকর্ড

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শোয়েব মালিক ১০ম খেলোয়াড় হিসেবে টি২০ ক্রিকেটে ছয় হাজার রান করেছেন। শনিবার পোর্ট অব স্পেনে ক্যারিবিয়ান লিগে তিনি এই কৃতিত্ব গড়েন।
তিনি ২৪ বলে ২৮ রানের ইনিংস খেলার পথে এই রেকর্ডের অধিকারী হন।
এই ম্যাচে হাশিম আমলা আর ডুইয়ান ব্র্যাভোর ৫ম উইকেট জুটিতে রেকর্ডের সুবাদে নাইট রাইডার্সরা জয় পায় ১১ রানে।




