খেলা

শেষ ম্যাচও শ্রীলঙ্কার হার, সিরিজ জিতল পাকিস্তান

দীর্ঘ দশ বছর পর পাকিস্তানের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল শ্রীলঙ্কা। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটিট বৃষ্টিতে পরিত্যক্ত হয়। পরের দু’টি ম্যাচই জিতে নিয়েছে পাকিস্তান। ফলে ২-০ ব্যাবধানে সিরিজ হারলো শ্রীলঙ্কা। শেষ ম্যাচটিতে লঙ্কানদের ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
বুধবার (২ অক্টোবর) করাচিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দানুষ্কা গুনাথিলাকার সেঞ্চুরিতে ভর করে ৯ উইকেটে ২৯৭ রানের বড় পুঁজি দাঁড় করায় সফরকারীরা।
টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় শ্রীলঙ্কা। শুরুতেই খেয়েছিল ধাক্কা। ওপেনার আভিষ্কা ফার্নান্ডো ৪ রান করেই মোহাম্মদ আমিরের শিকার হন। দলীয় ১৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় লঙ্কানরা।
তবে সেই ধাক্কা ঠিকই কাটিয়ে উঠে আরেক ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে। দানুষ্কা গুনাথিলাকা একটা প্রান্ত ধরে একদম ৪৫তম ওভার পর্যন্ত নিয়ে গেছেন দলকে। করেছেন চোখ ধাঁধানো এক সেঞ্চুরি।
১৩৪ বলে ১৬ বাউন্ডারি আর ১ ছক্কায় ১৩৩ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত আমিরের বলে বোল্ড হন গুনাথিলাকা। অধিনায়ক লাহিরু থিরিমান্নে আর মিনোদ ভানুকা দুজনই করেন ৩৬ করে। শেষদিকে ঝড়ো এক ইনিংস খেলেন দাসুন শানাকা। ২৪ বলে ৫ চার আর ২ ছক্কায় ৪৩ রান করে ওয়াহাব রিয়াজের শিকার হন তিনি।
পাকিস্তানের পক্ষে বল হাতে সবচেয়ে সফল মোহাম্মদ আমির। ৫০ রানে ৩টি উইকেট নেন বাঁহাতি এই পেসার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button