sliderরাজনীতিশিরোনাম

শেরপুর-৩ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ইন্তেকালে এবি পার্টির শোক প্রকাশ

পতাকা ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে ১১ দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি নুরুজ্জামান বাদলের ইন্তেকালে আমার বাংলাদেশ (এবি) পার্টি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রাপ্ত তথ্যমতে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কিডনিজনিত জটিলতায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শোকবার্তায় এবি পার্টির নেতৃবৃন্দ বলেন, মরহুম নুরুজ্জামান বাদল রাজনৈতিক অঙ্গনে একজন পরিচ্ছন্ন ও দায়িত্বশীল সংগঠক হিসেবে পরিচিত ছিলেন।ফ্যাসিবাদবিরোধী ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা অনস্বীকার্য।
তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
এবি পার্টির পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে মরহুমের রূহের মাগফিরাত কামনা ও দোয়া করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button