slider

শেরপুর পুলিশ লাইন্সএ অগ্নিনির্বাপক যৌথ মহড়া অনুষ্ঠিত

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং শেরপুর জেলা পুলিশ এর যৌথ উদ্যোগে পুলিশ লাইন্সে অগ্নিনির্বাপনী মহড়া বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর পুলিশ লাইন্সের অভ্যন্তরে অগ্নিকান্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও অগ্নি-নির্বাপণের বিভিন্ন কলা-কৌশল সম্পর্কে পুলিশ সদস্যদের বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে এ মহড়া অনুষ্ঠিত হয়।

উক্ত মহড়ায় ফায়ারম্যানদের সহায়তায় পুলিশ লাইন্স, শেরপুরে কৃত্রিম অগ্নিকান্ডের পরিস্থিতি সৃষ্টি করা হয়।

মহড়ায় ঘরবাড়িতে থাকা গ্যাসের সিলিন্ডার সহ পেট্রোলিয়াম জাতীয় পদার্থে আগুন লাগলে তা নিয়ন্ত্রণে নিয়ে আসতে বিভিন্ন কৌশল সমূহ হাতেকলমে শেখানোর জন্য ভেজা চটের বস্তা, ভেজা কম্বল, হাতের সাহায্যে ও অগ্নিনির্বাপক গ্যাস, এবিসি ড্রাই পাউডারের (ফায়ার এক্সটিংগুইশার) ব্যবহার পুলিশ সদস্যদের শিখিয়ে দেন ফায়ার সার্ভিসের সদস্যগণ।

এসময় উপস্থিত ছিলেন জনাব আব্দুল্লাহ আল মাহমুদ, কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, শেরপুর; জনাব সৈয়দ আলমগীর হোসেন, আরআই, পুলিশ লাইন্স, শেরপুর; জনাব দেলোয়ার হোসেন, স্টেশন ইনচার্জ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, শেরপুর-সহ জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যগণ উপস্থিত ছিলেন।

এসময় আরও বলা হয় অগ্নি দূর্ঘটনায় ক্ষয়ক্ষতি রোধকল্পে পুলিশ সদস্যদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং অগ্নিনির্বাপণের বিভিন্ন কলাকৌশল তত্ত্বীয় ও হাতে-কলমে শিক্ষাদানের জন্য শেরপুর জেলা পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়ের পরামর্শ ও নির্দেশক্রমে পুলিশ লাইন্সে এই অগ্নিনির্বাপন প্রশিক্ষণ মহড়াটি অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button