শেরপুর জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির পরিচিত সভা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ মে) বিকেল ৫ ঘটিকায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের সভাকক্ষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ওক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব সাহেলা আক্তার, জেলা প্রশাসক ও সভাপতি, জেলা ক্রীড়া সংস্থা, শেরপুর মহোদয়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার ও সহ-সভাপতি, জেলা ক্রীড়া সংস্থা, শেরপুর মহোদয়।
এছাড়াও সভায় জনাব মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সভা-সভাপতি, জেলা ক্রীড়া সংস্থা, শেরপুর; জনাব মানিক দত্ত, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, শেরপুর সহ জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় শেরপুর জেলায় খেলাধুলার উন্নয়নের জন্য কার্যকরী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সক্রিয় ভূমিকা পালন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।




