sliderস্থানিয়

শেরপুরে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

মিজানুর রহমান,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার বলায়েরচর ইউনিয়নের ধোবারচর এলাকার কাঁচাসড়ক পাকা করণের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) এই মানববন্ধনে অংশ নেন গ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও  এলাকাবাসী। এ সময় বক্তব্য রাখেন, মো. আজিজ মেম্বার, জসিম উদ্দিন মেম্বার, আতাহার রহমান, মো.কামারুজ্জামান, অধ্যক্ষ আনোয়ার হোসেন, শিক্ষার্থী আরিফ হোসাইন রাজ প্রমুখ। মানববন্ধনে বক্তাগণ বলেন, বলায়েরচর ইউনিয়নের ধোবারচর চৌরাস্তা মোড় থেকে কুমড়ারচর-আনন্দ বাজার পর্যন্ত ৩কিলোমিটার কাঁচা রাস্তাটি স্বাধীনতার পরপরই নির্মিত হয়।

৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটির উন্নয়ন হয়নি। বর্ষা মৌসুমে বৃষ্টিতে এই কাঁচা সড়কটি কাদামাটিতে একাকার হয়ে যাতায়াতে গ্রামের ২০ হাজার জনগোষ্ঠী চরম দুর্ভোগে পড়েন। কৃষিপণ্য বাজারজাত করণ সমস্যা ছাড়াও, স্কুল-কলেজের শিক্ষার্থীরাও কাঁচা রস্তায় চলচলে চরম বিপাকে পড়েন। এছাড়া যোগাযোগ ব্যবস্থার অভাবে কোন রোগীকে ও দ্রুত সময়ে হাসপাতালে নেয়া যায় না। এজন্য ধোবারচর চৌরাস্তা মোড় থেকে কুমড়ারচর-আনন্দ বাজার পর্যন্ত সড়কটি  প্রশস্ত করে পাকা করণের দাবী জানান বক্তাগণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button