শেরপুরে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস উদ্বোধন

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরে ”শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি রবিবার শেরপুর শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে প্রতিযোগিতাটির শুভ উদ্বোধন করেন, শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) মো.সাইদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মানিক দত্ত প্রমুখ।
এসময় জেলা প্রশাসক সাহেলা আক্তার ফেস্টুন ও পায়রা উড়িয়ে অ্যাথলেটিকস প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন। মোট ৩২টি ইভেন্টে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে জেলার পাঁচটি উপজেলার খেলোয়াড়রা এতে অংশ গ্রহণ করেন।




