slider

বড়াইগ্রামে বাসের ধাক্কা হাইওয়ে থানা পুলিশের মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানার কনস্টেবল ফিরোজ আহমেদ (৪০) বাস চাপায় নিহত হয়েছেন। শুক্রবার উপজেলার বনপাড়া হারোয়া মসজিদে জুম্মার নামাজ পড়তে যাওয়ার সময় রাফি পরিবহনের একটি যাত্রীবাহি বাস পিছন দিক থেকে তাকে চাপা দেয়। এতে সে গুরুতর জখম হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং বিকাল সাড়ে ৪টার দিকে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। নিহত ফিরোজ আহমেদ সিরাজগঞ্জের বেলকুচির কল্যাণপুর গ্রামের আব্দুল হালিম মুন্সির ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button