sliderস্থানিয়

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি গ্রেপ্তার

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজ শিক্ষার্থী শারদুল আশীষ সৌরভ হত্যা মামলার আসামি মো. আরিফ (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ।

আরিফ শহরের বটতলার মৃত জাফর মিয়ার ছেলে। সে কলেজ শিক্ষার্থী সৌরভ হত্যা মামলার এজাহারভূক্ত আসামি। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজ ছাত্র হত্যা মামলার এজাহারভূক্ত ৬৪ নম্বর আসামি সে।

তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রসঙ্গত, গতবছর ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজ শিক্ষার্থী সৌরভ হত্যা ঘটনায় ২৭ আগস্ট সৌরভের বাবা ছোহরাব হোসেন বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button