slider

শেরপুরে বিদ্যালয় থেকে ১ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মোঃ মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলার সদর উপজেলার বীমগঞ্জ বাজারের ড্যাফডিল প্রিপারেটরি এন্ড হাই স্কুল এর টয়লেট থেকে ইমন(১৫) নামের এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ইমন সদর উপজেলার খনুয়া মধ্যপাড়া গ্রামের মোঃ সাগর মিয়ার ছেলে।
সে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নৈশপ্রহরী স্কুলের টয়লেটে তার মরদেহ দেখতে পেয়ে স্কুলের প্রধান শিক্ষককে খবর দেয়। পরে প্রধান শিক্ষকের কাছে খবর পেয়ে পুলিশের একাধিক ইউনিট ঘটনাস্থলে এসে উপস্থিত হন।
শেরপুর সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের মা রশিদা বেগম বলেন বৃহস্পতিবার সন্ধ্যা ৬ ঘটিকার দিকে ইমন স্কুল থেকে বাড়ি ফিরে।
৭ টা সময় নানির বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের অব্যাহত আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button