শেরপুরে বাঁশঝাড় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলায় বাঁশঝাড় থেকে সাকলাইন (৩০) নামে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাকলাইন স্থানীয় মৃত অহিজ উদ্দিনের ছেলে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা পৌর শহরের পূর্ব ছনকান্দা এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১০টার দিকে বাড়ির পাশে ঈদগা মাঠ বাজারে সাকলাইন চা খেতে যায়। এ সময় চায়ের স্টলে তাকে পাশের লোকজনের সাথে কথা বলতে দেখেছে অনেকে। এরপর আর রাতে বাড়ি ফিরে আসেনি সে। ভোরে আশপাশের লোকজন তার বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে গলায় রশি বাঁধা অবস্থায় লাশ ঝুঁলতে দেখে। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এটিকে পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবি করেছে নিহতের পরিবার। নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, তাদের প্রতিবেশী রাইস মিল মালিক আজগড় আলীর সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে কোর্টে মামলাও হয়েছে। প্রতিপক্ষরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে তার লাশ সেখানে ঝুঁলিয়ে রেখেছে বলে তারা অভিযোগ তুলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহল আমিন তালুকদার বলেন, লাশের সুরতহাল সংগ্রহ করে ময়না তদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Attachments area




