slider

শেরপুরে নানা আয়োজনে বড় দিন পালিত

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : খ্রীষ্টান ধর্মাম্বলীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব “শুভ বড় দিন” যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে শেরপুরে ৪৪টি ধর্ম পল্লীতে পালন করা হচ্ছে।

২৪ডিসেম্বর রবিবার রাতে নিশি জাগরনী খ্রীষ্টযাগের মধ্যে দিয়ে উৎসবের সূচনা করা হয়। ২৫ ডিসেম্বর সোমবার সকাল ৮টায় আনুষ্ঠানিক ভাবে ধর্মপল্লী গুলোতে প্রার্থণা,আলোচনা সভা ও কীর্তন অনুষ্ঠিত হয়।

দিবসটি জাঁকজমক ভাবে আধিবাসী অধ্যুষিত ঝিনাইগাতী উপজেলার বারুয়ামারীর সাধু জর্জের ধর্মপল্লী,মরিয়মনগর সহ ১৮টি, শেরপুর সদরে ৭টি, নালিতাবাড়ীতে ৭টি, নকলায় ৩টি, শ্রীবরদীতে ৯টি সহ মোট ৪৪টি স্থানে একই সময়ে প্রার্থণা, আলোচনা সভা ও কীর্তন অনুষ্ঠিত হয়েছে ।

মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীতে প্রার্থনা পরিচালনা করেন, ফাদার বিপুল ডেবিড দাস (সিএসসি) পালপোরহীত। “শুভ বড় দিন” নির্বিঘ্নে পালনে জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা।

খ্রীষ্টান ধর্মাম্বলীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আদিবাসী পল্লীগুলোতে নানা সাজে সজ্জিত করা সহ আনন্দ উৎসবে মেতে উঠেছে আদিবাসীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button