Uncategorized

শেরপুরের বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মুকুল আর নেই

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলার বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা, সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ উদ্দিন সরকার মুকুল আর নেই। বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধুনকুন্ডি গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহে..রাজেউন)।তিনি দীর্ঘদিন যাবত জটিল রোগে ভুগছিলেন।
বাদ আসর রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে সহ আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৪৬ সালের ২ মে শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধুনকুন্ডি গ্রামে জন্মগ্রহন করেন। তিনি ছাত্রজীবন থেকে রাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় ভুমিকা রাখেন। এরপর তিনি সীমাবাড়ি ইউনিয়ন পরিষদের একাধিকবার চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তিনি বগুড়া জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ছিলেন। তিনি সীমাবাড়ী মহিলা কলেজের গর্ভনিং বডির সভাপতি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তার মৃত্যুতে সীমাবাড়ী ইউনিয়নসহ শেরপুর উপজেলা আওয়ামী পরিবার একজন আদর্শবান রাজনীতিবিদ ও অভিভাবককে হারালো।
আশরাফ উদ্দিন সরকার মুকুলের মৃত্যুতে আওয়ামীলীগ নেতা, কর্মী ও সকল পেশা জীবির মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং তার রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button